শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটিতে অনুমোদন ছাড়া আসবাবপত্রসহ মিনি ট্রাক আটক

৬২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির ঘাগড়া বনশুল্ক স্টেশন এলাকা হতে অনুমোদন ছাড়া বনজদ্রব্য পাচারকালিন সময় আসবাবপত্র আটক করা হয়েছে। শুক্রবার (১০জুন) ভোর সকালে রাঙ্গামাটির আশপাশ এলাকা হতে বনজদ্রব্য সরবরাহ করার সময় স্থানীয় বন বিভাগ এসব আটক করে।

বন বিভাগ সূত্র জানায়, শুক্রবার ভোর সকালে একটি মিনিট্রাকভর্তি ২২০টি দরজা এবং ১৪টি চৌকাঠ পাচার করার সময় বনবিভাগের ঘাগড়াস্থ স্টেশন কর্মকর্তারা তল্লাশি চালিয়ে অনুমোদন ছাড়া সরবরাহ করার কারনে এসব বনজদ্রব্য আটক করে। সূত্র জানায়. আটক বনজদ্রব্যের বর্তমান বাজার মূল্য প্রায় ৩লক্ষাধিক টাকা। এসময় মিনিট্রাকটিও আটক করা হয় বলে জানায়।

দক্ষিণ বন বিভাগ রাঙ্গামাটি ঘাগড়া স্টেশন কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে এবং বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খান (ডিএফও) এর নির্দেশে এগুলো আটক করা হয়। তবে বন বিভাগের লোকজনকে দেখে পাচারকারিরা পালিয়ে যায়। এ বিষয়ে বনজদ্রব্য আইনে মামলা করা হয়েছে।