শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

৪৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ভারতে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সঃ) এরঁ শানে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যে করার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা। শুক্রবার (১০ জুন) বিকালে রাঙ্গামাটি শহরের বনরূপা শাহী জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশে^র বিভিন্ন দেশ মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এঁর শানে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হয়েও এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান হয়ে এখনও পর্যন্ত কোন প্রতিবাদ বা ক্ষোভ প্রকাশ করেননি। তাই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ,অবিলম্বে ভারতে সরকারের কাছে মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তি ও অবমাননার প্রতিবাদ পাঠিয়ে ভারত সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তা না হলে বাংলাদেশের সুন্নি জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে মানবন্ধনে হুঁশিয়ারি দেয় হয়।

এসময় মানববন্ধনে বক্তব্যে রাখেন, রাঙ্গামাটি জেলা শাখার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা শফিউল আজম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বনরূপা শাহী জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোঃ সুলতান মাহমুদ,কাঁঠালতলী জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোঃ সেকান্দর হোসেন রেজভী প্রমুখ।

এছাড়াও রাঙ্গামাটি শহরের বাদে জুমার নামাজের পরে রিজার্ভ বাজার, প্রেসক্লাব চত্ত্বর, পৌরসভা চত্ত্বর সহ বিভিন্ন এলাকায় ভারতে বিশ^নবী হযরত মোহাম্মদ (সঃ) এরঁ শানে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যে করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়।#