শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

বান্দরবানে অস্ত্রের মুখে দুই যুবককে অপহরণ

৪৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে অস্ত্রের মুখে দুই যুবককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১০ জুন) বিকেল ৩ টায় বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড তঞ্চগ্যা পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছ।

পুলিশ ও স্থানীয় সুত্রে আরো জানা যায়, শুক্রবার বিকালে মাহিদ্রা যোগে করে ৪ জন সন্ত্রাসী এসে দোকান থেকে বের জীবন চাকমাকে মারধর করে। মারধর শেষে কৌকা ও জীবন তংচঙ্গ্যাকে গাড়িতে তুলে নিয়ে যায়। তবে কি কারণে নিয়ে গেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। অপহৃত কৌকা তঞ্চগ্যা (৩৫) রাজবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড তঞ্চগ্যা পাড়ার বীরমোহন তঞ্চগ্যার ছেলে ও অপরজন তঞ্চগ্যা পাড়ার দোকানী জীবন চাকমা সুমন (৪০) মৃত সুরা মেরেয়া চাকমা ছেলে।

রাজবিলা ইউনিয়ন চেয়ারম্যান ক্য অং প্রু জানিয়েছেন, ২ জনকে যুবককে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজবিলায় দুজনকে অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।