শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে অতিরিক্ত মদ্যপানে পর্যটকের মৃত্যু

৩৯

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানের অতিরিক্ত মদ্যপানে জারা হক (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুন) বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ পর্যটক নারী মৃত্যু হয়। নিহত – জারা হক (২২), সে ঢাকা গুলশান সাঈদ নগরের মোঃ আলমের মেয়ে।

পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী।
তিনি জানিয়েছেন, দুপুরে দুই বন্ধু একজন পর্যটক কে গুরুতর অসুস্থ অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এসে। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়া অবস্থায় পর্যটকের মৃত্যু হয়।

নিহত বন্ধু মোঃ নিহাল (২২) বলেন, ৬ জুন ঢাকা থেকে বান্দরবানে ভ্রমণের জন্য তিনবন্ধু বান্দরবান সদর মেঘলায় গ্রীনপিক রিসোর্টে উঠেছিলেন। ঐ দিন ঢাকা থেকে নিয়ে আসা বিদেশী মদ জারা হক সহ তার বন্ধু মিলে অতিরিক্ত মদ্যপান করার কারণে জারা হক এর শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়ে ।

নিহাল আরো বলেন, জারা হকের সকাল থেকে শ্বাসকষ্ট সমস্যা দেখে হিলভিউ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা বেশি খারাপ হওয়ায় কারণে বান্দরবান সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে।

বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইকবাল জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা অবস্থায় জরুরি বিভাগের পর্যটকের মৃত্যু হয়েছে। ধারণ করা হচ্ছে এটি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে এই ঘটনাটি ঘটেছে।
বান্দরবান সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী বলেন, পর্যটকের লাশটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মীর্জা জহির উদ্দিন জানান, লাশটি মর্গে রাখা হয়েছে। তবে নিহত সাথে বেড়াতে আসা দুই বন্ধুকে বান্দরবান সদর থানার পুলিশ হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া চলমান আছে।