শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির জঙ্গল থেকে পরিত্যাক্ত ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার

৩১

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি ১১। সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ জুন) বিকালে বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মোঃ নাহিদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে বাইশারী ইউনিয়নের গহীন জঙ্গলে তল্লাশি চালায়। এসময় ঝোঁপের মধ্যে লুকানো থাকা অবস্থায় ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এসময় ঘটনাস্থল থেকে ১টি ১২ বোর একনলা বন্দুক, ৫টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ৩টি দেশীয় তৈরী পিস্তলসহ মোট ০৯টি অবৈধ অস্ত্র উদ্ধার করে বিজিবি। বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মোঃ নাহিদ হোসাইন বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি, চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।

নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টান্টু সাহা জানান, বিজিবি অভিযানে উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।