শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নমেন্টে পরিচালনা কমিটির নাম ঘোষণা

৩১

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র পৃষ্ঠপোষকতায় নাইক্ষ্যংছড়ি উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২ ইং “বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্ট এর প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকবেন নাইক্ষ্যংছড়ি উপজেলার চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ। টুর্নামেন্ট এর প্রধান সমন্নয়ক সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন।

মঙ্গলবার (৭ জুন) নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ”আয়োজক কমিটি” ও “উপদেষ্টা কমিটি’ ঘোষণা করেন। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দিন মামুন শিমুল কে আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ কে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।

আয়োজক কমিটিতে যুগ্ন আহ্বায়ক ইব্রাহিম আজাদ, অর্থ সম্পাদক আলী হোসেন মেম্বার, প্রচার সম্পাদক চুচু মং মার্মা সদস্য যথাক্রমে আবুবকর ছিদ্দিক, শফিউল আলম, ফরিদ উল্লাহ, আব্দুর রহমান বাপ্পি, শফিউল করিম এর নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়ার মান উন্নয়নে সরকারে বিভিন্ন গৃহীত পদক্ষেপের প্রশংসা করে সদর ইউপি জনপ্রিয় চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, উম্মুক্ত এই টুর্নামেন্টে যে কোন জেলা উপজেলার টিম অংশগ্রহণ করতে পারবে, অত্র উপজেলার ক্রীড়াপ্রেমী জনসাধারণের বিনোদন ও ফুটবলারদের মান উন্নয়নের লক্ষে টূর্ণামেন্ট সফল করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। এ টুর্নামেন্টে চ্যম্পিয়ন টিম কে ৫০ পঞ্চাশ হাজার টাকা ও রানারআপ টিমের জন্য ২৫ পঁচিশ হাজার টাকা প্রাইজ মানি ঘোষণা করা হয়।