শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলীকদমে প্রধানমন্ত্রী’র বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

৩৮

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা।,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ে অবহিত করণ বিষয়ক এক কর্মশালা ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সকালে উপজেলা অফির্সাস ক্লাব সম্মেলন কক্ষে দিনব্যাপি এ কর্মশালা উপজেলা প্রশাসনের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহরুবা ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আলীকদম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ লুৎফুর রহমান, উপ-পরিচালক,স্থানীয় সরকার, বান্দরবান পার্বত্য জেলা।

বিশেষ অথিতি হিসেবে বান্দরবান জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মা, আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, ১নং আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ, ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম,কফিল উদ্দিন, ৪নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান কাতপুং ম্রোসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি,সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

উক্ত কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ “নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশে সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ এই প্রকল্পগুলোর আলোকে বিচ্ছেদ বিশ্লেষণ করেন।