শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন অনার্সের ছাত্র মাইকেল

১৭৮

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটিতে জেলা পর্যায়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের যুব শক্তি বিষয়ক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন রাঙ্গামাটি সরকারি কলেজে ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র মাইকেল চাকমা। গত শনিবার বরকল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়,বরকল উপজেলার পিছিয়ে পড়া সমাজের মরা অজ্জ্যাংছড়ি গ্রামে বেড়ে উঠা মেধাবী ছাত্র হলেন মাইকেল চাকমা। বর্তমানে রাঙ্গামাটি সরকারি কলেজে অনার্স ১ম বর্ষে ইতিহাস বিভাগে অধ্যয়নরত আছেন।তার বাবা যুগেন্দু বিকাশ চাকমা বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়ন(বিডিআর)এর অবসরপ্রাপ্ত সদস্য।বর্তমানে সে অসুস্থ হয়ে দিনযাপন করছেন।পরিবারের ৩ সন্তানের মধ্যে সবার ছোট ছেলে মাইকেল চাকমা। অর্থোভাবে মাইকেল চাকমা লেখাপড়াও ভালোভাবে চালিয়ে যেতে পারছেন না। বাবার অসুখ চিকিৎসার খরচ যোগাতে বরকলে কলেজ ক্যান্টিনে বেশির ভাগ সময়টা সেখানে ব্যয় করতে হয়।তবে সে লেখাপড়া আর প্রতিযোগিতা কোনটা তিনি বাদ দেন না। যারজন্য মাইকেল চাকমা রাঙ্গামাটিতে জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে মেধার পরিচয় দিয়েছেন।

মাইকেল চাকমার সাথে কথা বলে জানান,আমার কাছে লেখাপড়া করাটা একধরনের নেশা হয়ে দাঁড়িয়েছে।কিন্তু বাবার অসুখ এবং অর্থোভাব দুটো তার কাছে দুঃস্বপ্ন।তবে আমি থেমে নেই।জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।আর যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বেশ আগ্রহ প্রকাশ করি।যারকারণে আমার আগ্রহ এবং বিশ্বাসের ফলে জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছি।আমার এ অর্জন একার নই।এর পেছনে বাবা-মার আশীর্বাদ ও বরকল যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমারও অবদান রয়েছে। এছাড়া তার লেখাপড়া ভালোভাবে চালিয়ে যেতে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সরকার এবং সহৃদয়বান ব্যক্তির কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন মাইকেল চাকমা।

বরকল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা জানান,স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাঙামাটিতে জেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় উপজেলা থেকে অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়।এতে বরকল উপজেলা হতে ৩ জন অংশগ্রহণ করেন।পার্বত্য রাঙ্গামাটির ১০ উপজেলায় ১৬জন অংশগ্রহণকারীর মধ্যে বরকল উপজেলা থেকে মাইকেল চাকমা প্রথম স্থান অর্জন করেছেন।