শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

৮৪

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

“একটাই পৃথিবী: “প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি বরকলে উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। রবিবার (৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ে কনফারেন্স কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রতিনিধি তরুণ বিকাশ চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। এসময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা প্রিয় রতন চাকমা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা।আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাব সহ-সভাপতি নিরত বরন চাকমা।

বরকল প্রেসক্লাব সহ-সভাপতি বলেন,পরিবেশ রক্ষার্থে সবাইকে সচেতন হতে হবে। অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে বসবাসযোগ্য সুন্দর পরিবেশ উপহার দিতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তা নাহলে পরিবেশ রক্ষা করা সম্ভব হবে না বলে তিনি মনে করেন।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা বলেন,মানুষ দ্বারা পরিবেশ ধ্বংস হয়,মানুষ দ্বারা পরিবেশ রক্ষা হয়। তিনি আরো বলেন,পার্বত্য এলাকায় পানীয় জলের অভাবটা বেশি। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় ১০/১৫ বছর আগে তুলনা করলে বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক।তাই পরিবেশ রক্ষার্থে সকলে চিন্তা ভাবনা করা উচিত।

প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন,পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য পরিবেশ রক্ষা করতে হবে।বরকল উপজেলায় বাজার অব্যবস্থাপনার জন্য কর্ণফুলীর পানি প্রতি বছর দূষিত হচ্ছে। যা পরিবেশের উপর প্রভাব পড়ছে।পরিবেশ দূষণের জন্য আমরা নিজেরাই দায়ী।এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
বর্তমান জলবায়ু পরিবর্তনের জন্য জুম চাষ প্রযোজ্য নয়।যদিও পাহাড়িদের জন্য জুম একটি বাজারে ন্যায়।তবে পরিবেশ রক্ষার্থে বিকল্প চিন্তা করা দরকার। আর নিজের পরিবেশ নিজেই রক্ষা করতে হবে।এ লক্ষ্যে সবার সচেতন হতে হবে। পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলব না এ চিন্তায় মাথায় রেখে সবাইকে অঙ্গীকারবদ্ধ হবার আহ্বান জানান।

সভাপতি বক্তব্য তরুণ বিকাশ চাকমা বলেন,গাছ ও মানুষ একে অপরের পরিপূরক। গাছ থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে। আর মানুষ কার্বনডাই-অক্সাইড ত্যাগের মাধ্যমে গাছ বেচে থাকে।তাই পরিবেশ রক্ষার্থে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি,শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।