শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

মানিকছড়িতে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৮৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি ও সারাদেশে বিএনপি জামায়াত কর্তৃক নৈরাজ্যের চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকছড়ি উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪জুন) বিকালে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আ’লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন’র নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়িরআমতলা প্রদক্ষিণ করে মহামুনি বাস স্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে আ’লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রহিম, ক্যয়জরী মহাজন, মোঃ আবুল কালাম আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি এখন তাদের রাজনৈতিক শ্লোগানে বলেন, ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার। এর অর্থ হচ্ছে এই বিএনপি-জামায়াত চক্র ১৯৭৫ সালে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এদেশে হত্যার রাজনীতি কায়েম করেন। ক্ষমতায় আসার পর তাঁদের সেই অপ-রাজনীতি বন্ধে আ’লীগ সরকার জনগণকে সাথে নিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করলেও সম্প্রতি সেই ঘাতক বিএনপি-জামায়াত আবারও দেশে অরাজকতা সৃষ্টি করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এদেশের জনগণ বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধী শক্তিকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না। বক্তারা আরো বলেন, ২০১৩ সালের ২৭ অক্টোবর জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে এই মানিকছড়িতে যে তান্ডব চালিয়েছিলেন সেই তান্ডব আর খাগড়াছড়িতে হতে দেয়া হবে না। আ.লীগের নেতাকর্মীরা ওয়াদুদ ভূইয়া ও বিএনপি সন্ত্রাসীদের প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। বিএনপি-জামায়াত যেন দুঃশাসন কায়েম করতে না পারে সেদিকেও সজাগ থাকার আহবান জানান বক্তারা।