শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের আন্তঃধর্মীয় বন্ধু সভা অনুষ্ঠিত

নারী নিযার্তন,মাদকাসক্ত, শিশু নিযার্তন,মানব পাচার বিরুদ্ধে এগিয়ে আসতে হবে

৩৮

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

“সম্প্রতি ও ঐক্য গড়ব দেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তঃধর্মীয় বন্ধু সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুন) সকালে শহরে মধ্যম পাড়া শৈশৈ ক্যাফেতে বান্দরবান জেলা বন্ধু সভা লিডার উমে মারমা নেতৃত্বে এ আলোচনা সভা হয়। সভায় নারী নিযার্তন,মাদকাসক্ত, শিশু নিযার্তন,মানব পাচারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় ঢাকার জাতীয় চার্চ পরিষদের প্রতিনিধি লেয়ার, তুহিন, সাবেক পৌর কাউন্সিলর ক্যসা মারমা, বন্ধুসভা সদস্য মিজানুর রহমান, লুসাইমং মারমাসহ বন্ধুসভা সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একবিংশ শতাব্দির এই সময়ে যদি শুধু মাত্র নারী হওয়ার কারণে নির্যাতনের শিকার হতে হয় তা সত্যিই আমাদের জন্য বেদনাদায়ক এবং উদ্বেগের বিষয়। পাশাপাশি নারীর প্রতি যে সহিংসতা, যৌন হয়রানী, নিপীড়ন এগুলো আমাদেরকে ভাবিয়ে তুলছে। তাই শিক্ষকগণ থেকে শুরু করে সমাজের প্রতিটি স্থান থেকে নারী নির্যাতন প্রতিহত করতে আমাদের এগিয়ে আসতে হবে। সেই সাথে আমাদের দেশের কয়েক শ্রেনী যুবকরা মাদকশক্ত ঝুকছেন,দিনদিন বাড়ছে শিশু নির্যাতন ও কিছু অসাধু চক্র মানুষের কারণে বিদেশে মানুশ পাচার করছে। সেইসব বিরুদ্ধে আমাদের সবাইকে এগিয়ে এসে প্রতিরোধ করতে হবে। তাই আমাদের উচিত এ প্রতিরোধ বিষয়ের জনসচেতন নাগরিকের কাছে পৌছে দেওয়া।