শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলীকদমে প্রকাশ্যে ধুমপান করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

৪৩

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

সরকারি দপ্তরগুলোতে ধুমপান মুক্তের পাশাপাশি প্রকাশ্যে ধুমপান না করতে হাটবাজারে প্রচারণা ও ধুমপান করলে জরিমানা গুণতে হবে বলে সর্তক করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরুবা ইসলাম। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা শেষে সোমবার (৩০ মে) আলীকদম বাজারে একসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা অফিস সূত্রে জানা যায়, দুপুরে আলীকদম বাজারের সচেতনামূলক প্রচারণা শেষে বাজারের প্রকাশ্যে সিগারেট সাজিয়ে রাখার জন্য এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তামাক ক্ষেতে গিয়ে তামাক গাছ উপড়ে ফেলেন এ কর্মকর্তা।

হাট বাজারের পথসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরুবা ইসলাম বলেন, আগামীতে তামাক চাষে যে বিধিনিষেধ আছে তা মানতে হবে। তামাক বিভিন্ন ভাবে(গুল,জদ্দা,সিগারেট) আপনারা খাচ্ছেন, এতে করে আপনার স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই নিজেদের সুস্থ রাখতে এসব বর্জন করুন।

তিনি আরও বলেন, উপজেলার সমস্ত সরকারি দপ্তরে এখন থেকে ধুমপান মুক্ত এবং প্রকাশ্যে পথে, বাজারে কেউ ধুমপান করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।