শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবান প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সম্মেলন

সভাপতি আমিনুল ও সম্পাদক মিনারুল

৪৯

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবান প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক মিনারুল হক।

সোমবার (৩০ মে) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে ২০২২-২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বান্দরবান উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা।

এসময় সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ এই পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এসব পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি নাছিরুল আলম, যুগ্ন সম্পাদক সাদেক হোসেন চৌধুরী এবং কোষাধ্যক্ষ মোঃ মুসা ফারুকী।

নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিথেন চাকমা, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমাসহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদকর্মীবৃন্দ।