শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

বরকলে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা বাড়ানোর আহ্বান

৯৩

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশিত আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা মোতাবেক বরকল উপজেলায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোচ্চার ও তৎপরতা বাড়ানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। সোমবার (৩০ মে) সকালে আইনশৃঙ্খলা কমিটির উদ্যোগে উপজেলা প্রশাসনের কনফারেন্স কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা মাসিক সভায় বক্তব্য এসব কথা বলেন নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।

তিনি বলেন,বরকল উপজেলায় চলতি মাসে দুই একটা ঘটনা সংঘটিত হলেও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথেষ্ট ভূমিকা পালন করা হয়েছে। এক্ষেত্রে বরকল উপজেলায় দায়িত্বরত

সেনাবাহিনী,বিজিবি,পুলিশ বাহিনী, আনসার,জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের মানুষ আইনশৃঙ্খলা রক্ষার জন্য সক্রিয় ভূমিকা রেখেছেন। এ ধারা ভবিষ্যতে যেন বজায় থাকে এ প্রত্যাশা রাখেন।

বরকল থানার ওসি মোঃ নাছির উদ্দিন বলেন,বরকল উপজেলায় মোটামুটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলা যায়। যদিও মাঝে মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হতে দেখা যায়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরকল থানা পুলিশ সর্বদা সোচ্চার ও তৎপর রয়েছে।

তিনি আরও বলেন,লঞ্চ মালিকের দুটো সমিতি থাকার কারণে সাধারণ যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগে পড়ে। তারজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে মোবাইল কোর্ট করা হলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে বলে মনে করেন। এছাড়া জমিসংক্রান্ত সমস্যা নিয়ে থানায় অভিযোগ আনা হলে স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সমাধানের চেষ্টা করা হয়। সামাজিক ও যুবসমাজ কে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে বরকলে ব্যবসায়িক উদ্দেশ্য মদ তৈরি না করা জন্য সতর্কতা অবলম্বন করতে বলেন।

এসময় আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা,বরকল প্রেসক্লাব সভাপতি শান্তি ময় চাকমা,মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা,সমাজ সেবা কর্মকর্তা মোঃ বজলুল করিম সহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।