শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে পাঁচ দিনব্যাপী মোমবাতি ও মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু

৪৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ি জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে মানিকছড়িতে পাঁচ দিনব্যাপী আইজিএ মাশরুম চাষ ও মোমবাতি প্রস্তুতকারক বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (২৯ মে) সকাল ১০টায় মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় দি মারমা কো অপারেটিপ ক্রেডিট ইউনিয়নের সভাকক্ষে উক্ত প্রশিক্ষণটি শুরু হয়েছে। উক্ত ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সুইচিংপ্রু মারমা’র সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা সমাবায় অফিসার আশীষ কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোঃ আয়ুবুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কৃষক সহায়ক এম.জুলফিকার আলী ভূট্টো।

এ সময় মোমবাতি তৈরীর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন নিপু ত্রিপুরা এবং মাশরুম চাষ বিষয়ক আলোচনা করেন আঁখি চাকমা। প্রশিক্ষণ চলবে আগামী ২ জুন পর্যন্ত। পাঁচদিন দিনব্যাপী চলমান এ প্রশিক্ষণে উপজেলার ৫টি সমবায় সমিতির ২৫ জন বেকার যুব-যুবতী অংশ গ্রহণ করছেন।