শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

বান্দরবানে সাবেক এক চেয়ারম্যান সহ ১৬জনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

৩৬

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সহ-সভাপতি হাবিব উল্লাহসহ ১৬ জনের বিরুদ্ধে শনিবার (২৮ মে) নারী নির্যাতন ও চাঁদাবাজি মামলা দায়ের করেছেন একই এলাকার শাকেরা বেগম নামের এক নারী।

বাদীনির অভিযোগে উল্লেখ করা হয়েছে তার নিজ জায়গায় গাছের চারা লাগাতে গেলে চেয়ারম্যান ও তার বাহিনীর লোকজন বাঁধা দেয় এবং ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। গত শনিবার (১৪ মে) সকালে অপরিচিত কিছু লোক এসে খবর দেয় বাদীনির ভাই ও ছেলেকে অপহরণ করে দোছড়ি খইয়াতলি পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে বাদীনি ও তার আরো দুই বোন উক্ত স্থানে গেলে চেয়ারম্যান দলবলে ঘেরাও করে শ্লীলতাহানী ও মারধর করে।

এ ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরে চিকিৎসা শেষে গত ২৫ মে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে বান্দরবান টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলমকে অভিযোগটি তদন্তের বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইফুর রহমান ছিদ্দিক নির্দেশ দেন।

এ অভিযোগের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পিপি এ্যাডভোকেট বাচিং থুয়াই মার্মা।

এদিকে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবীব উল্লাহ বলেন, মামলার বাদী ও স্বাক্ষীরা পরস্পর যোগসাজসে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার বিষয়ে ওই মহিলার বিরুদ্ধে এর আগে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা চলমান আছে। উক্ত মামলা থেকে রেহাই পেতে তিনি ও তার ছেলে সহ ১৬ জনের বিরুদ্ধে আমার আদালতে এ মিথ্যা অভিযোগ দায়ের করেন।