শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলার প্রতিবাদে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের মানববন্ধন

৪৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ। রবিবার (২৯মে) সকালে রাঙ্গামাটি সরকারি কলেজ সম্মুখে শহরের প্রধান সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম এবং পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন প্রমুখ ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রদল নামধারী ঘুরাঘুরি করছে এবং হামলা করছে নিরহ সাধারণ শিক্ষার্থীদের উপর তারা সকলে বহিরাগত। এ বহিরাগতদের জন্য শিক্ষা প্রাঙ্গণে অরাজকতা সৃষ্টি হচ্ছে, শিক্ষা কার্যক্রমে বাঁধা সৃষ্টি হচ্ছে। তাই সকল শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হয়ে এরকম ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ছাত্রলীগের নেতারা।

মানববন্ধন থেকে বহিরাগতদের ঠেকাতে এবং যেখানে ছাত্রদল হামলার চেষ্টা করবে তা প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, শিক্ষা প্রাঙ্গণে সুশৃঙ্খলতা ফিরাতে যা যা করতে হবে ছাত্রলীগ তা করতে প্রস্তুত। যে কোন উপায়ে শিক্ষা প্রাঙ্গণে সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবে না। সন্ত্রাসী কর্মকান্ড দেখলে ছাত্রলীগ তা প্রতিহত করবে বলেও জানান বক্তারা।