শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

স্বাাস্থ্য বিভাগের অভিযান শুরু

কাপ্তাই হিলভিউ ডায়াগনস্টিক সেন্টার ও মেনকা প্যাথলজি বন্ধের নির্দেশ

৮৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বৈধ কাগজপত্র না থাকায় কাপ্তাই উপজেলাধীন নতুন বাজার ও বড়ইছড়ির দু’টি ডায়াগনস্টিক সেন্টার এবং প্যাথলজি বন্ধ রাখায় নির্দেশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম। রবিবার (২৯ মে) সকালে স্বাাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের ঐ টিম কাপ্তাই উপজেলার বিভিন্ন প্যাথলজি, ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিক হাসপাতালে অভিযান পরিচালনা করেন।

টিম প্রধান কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, কাপ্তাই নতুনবাজার হিলভিউ ডায়াগনস্টিক সেন্টারে অভিযানকালীন টেকনিশিয়ান, লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বজ্য ব্যবস্থাপনা ও সরকারি অনুমোদিত কোন কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় উক্ত ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এছাড়া নতুনবাজার হিলভিউ এর পরিচালক দীপক দে’কে আগামী এক সপ্তাহের মধ্যে হালনাগাদ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে, একই অভিযোগে বড়ইছড়ি মেনকা প্যাথলজির নিকটও কোন বৈধ হালনাগাদ কাগজপত্র না পাওয়ায় ওই প্যাথলজির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। টিমের অপর সদস্য উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ ইলিয়াস জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক রাঙ্গামাটি জেলা সিভিল সার্জনের নির্দেশে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী তত্ত্বাবধানে ওই অভিযান পরিচালনা করা হয়।

এদিকে ডাক্তার মাসুদ আহমেদ চৌধুরী জানান, স্বাস্থ্য বিভাগের টিম নির্দেশ মোতাবেক অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, প্যাথলজি ও ক্লিনিকে অভিযান পরিচালনা করে। যাদের কোনো বৈধ কাগজপত্র নেই তাদের প্যাথলজি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। যারা অধিদপ্তরের নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।