শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই ইউনিয়নে মহিলাদের আয়বর্ধক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে সনদ বিতরণ

৩২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদে আয়বর্ধক নারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৯মে) দুপুরে ইউনিয়ন সভাকক্ষে পরিষদের বাস্তবায়নে এ সমাপনি কর্মশালা হয়।

ইউনিয়ন পরিষদ সহায়তা তহবিলের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ চলবে। ইউপি সদস্য ছালেহ আহম্মেদ সঞ্চলনায় সভাপতিত্ব করেন ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

বক্তব্য রাখেন নতুনবাজার বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেনসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

৬ দিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে এলাকার ২৫ জন মহিলাকে ১২ রকমের ফুড আইটেম তৈরির প্রশিক্ষণ প্রদান করে।