শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রোয়াংছড়িতে র‌্যাব অভিযানে আফিমসহ আটক -১

৩৪

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রোয়াংছড়িতে অভিযান চালিয়ে ২ কেজি আফিম সহ যুদ্ধ রাম ত্রিপুরা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার (২৮ মে) বিকাল ৪ ঘটিকার সময়ে রোয়াংছড়ি বাজারে হোটেল আল মদিনা রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুদ্ধ রাম ত্রিপুরা (৪৫), রুমা উপজেলা গালেঙ্গ্যা ইউনিয়ন ১নং ওয়ার্ড রামদু পাড়া থেকে মানুলা ত্রিপুরা ছেলে।

র‌্যাব জানান, গোপন সংবাদ পেয়ে রোয়াংছড়ি বাজারে অভিযান পরিচালনা করে বান্দরবান র‌্যাব-১৫। এসময় বান্দরবান র‌্যাব-১৫ কোম্পানি কমান্ডার মেজর মোঃ পারভেজ আরেফিন নেতৃত্বের বাজারে এক হোটেল থেকে ২ কেজি আফিম সহ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন।

রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন বান্দরবান র‌্যাব আফিম সহ একজনকে আটক করে থানায় দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।