শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে ২ ভুয়া চিকিৎসককে জরিমানা ও কারাদন্ড

৪১

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়িতে দুই ভুয়া চিকিৎসককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদের উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলা সদরের মেহেদীবাগ ও নারিকেল বাগান এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিল বলেন, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া ইমদাদুল হক লাবু ও এস কে ধর ব্যক্তিদ্বয় চেম্বার পরিচালনা করছিলেন। এছাড়াও মেয়াদোর্ত্তীণ ওষুধ ব্যবহারের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। তাদের ছয় মাস কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

গত বুধবার অনিবন্ধিত ও নবায়নবিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বেঁধে দেওয়া সেই সময় শেষ হচ্ছে রোববার। এর মধ্যেও যেসব অবৈধ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হবে না, সেসবের বিরুদ্ধে অধিদপ্তর কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

এদিকে স্থানীয় প্রশাসন অনিবন্ধিত চিকিৎসক, ডায়াগনিস্টক সেন্টার এবং ক্লিনিকগুলোতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।