শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ছাত্রদলের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রলীগের বিক্ষোভ

১০০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক’র কটূক্তি ও ছাত্রদলের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ ।

শুক্রবার (২৭ মে) বিকাল ৪টার দিকে দলীয় কার্যালয় থেকে মাটিরাঙ্গা উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তছলিম উদ্দিন রুবেল’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে অভিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়ে বক্তারা বলেন, যেকোন মুল্যে ছাত্রদলকে প্রতিহত করা হবে। তারা আরো বলেন, কোন অছাত্র-কুছাত্র
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করলে তাদেরকে ঘর থেকে বের হতে দেয়া হবেনা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মাটিরাঙ্গা পৌর আওয়াামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ ফরাজী, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ হারুন মিয়া, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ শহীদুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শাহীন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।