শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে এক প্রতিবন্ধী শিশু বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক

৪২

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে এক শিশুকে (১০) বলাৎকারের অভিযোগে ষাট বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৪ মে) রাতে ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি নাম মোঃ আব্দুল হক (৬০)। তিনি খাগড়াছড়ি জেলা শহরের মুসলিম পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার বিকালে বাক-প্রতিবন্ধী ও বধির শিশুটি পার্শ্ববর্তী একটি গাছে জাম কুড়াতে যায়। এ সময় ঐ ব্যক্তি শিশুটিকে ডেকে স্থানীয় একটি পরিত্যক্ত ঘরে নিয়ে বলাৎকার করে। পরে শিশুটি ঘরে গিয়ে তার মাকে ইশারায় ঘটনা জানায়। তার মাসহ স্থানীয়রা ঘটনাস্থলে গেলে ওই শিশু অভিযুক্তকে দেখিয়ে দেয়। এসময় ক্ষুব্ধ স্থানীয়দের কাছে আব্দুল হক ঘটনায় নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জানান, খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে আসা হয়েছে। ভিকটিম শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।