শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

রাজস্থলীতে জনশুমারী ও গৃহগণনা ২০২২ অবহিতকরণ সভা

৪৪

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান বিভাগের যৌথ উদ্যোগে জনশুমারী ও গৃহগণনা ২০২২ পরিচালনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ( ২৫ মে) দুপুর ১২ ঘটিকায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ সভা অনুষ্টিত হয়েছে।

সভায় রাজস্থলী উপজেলা পরিসংখ্যান বিভাগের উপজেলা শুমারী সমন্বয়কারী তুর্য্য তালুকদার বলেন, প্রতি দশ বৎসর অন্তর জনশুমারী ও গৃহগণনা করা হয়, কিন্তু কোভিড-১৯ কারণে যথারীতি সময়ে কার্যক্রমটি করা সম্ভব হয়নি। যার ফলে এখন সরকার নতুন ভাবে উদ্যোগ গ্রহন করেছে। জনশুমারী ও গৃহগণনা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়ে সকলের অবগত হওয়া অনেক প্রয়োজন ।

তিনি আরও বলেন, বাংলাদেশের এবারে প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারী ও গৃহগণনা করা হবে। জন প্রতিনিধিদের উদ্দেশ্যে এ কাজে সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

অনুষ্টানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ বলেন, যথাসময়ে কার্যক্রম শুরু করা হবে। যারা এই কাজে দ্বায়িত্ব পেয়েছেন, আপনারা কাজটি যেন নির্ভুল ও সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেন। তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে সভাটির সমাপ্তি ঘোষনা করা হয়।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাঃ রুইহলাঅং মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, প্রানীসম্পদ বিভাগের চিরনজিৎ চাকমা, , প্রাথমিক শিক্ষা বিভাগের , সহকারী শিক্ষা অফিসার আবদুল করিম, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ সাংবাদিক ও সকল বিভাগের কর্মকর্তাগণ।