শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দেশের প্রচলিত আইন বিষয়ে কাপ্তাইয়ে অংশীজনদের প্রশিক্ষণ কর্মশালা

৩৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

দেশের প্রচলিত বিভিন্ন আইন সংক্রান্ত সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। সোমবার (২৩মে) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহযোগিতায়, উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সরকারি কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি, ধর্মীয় গুরু ও বিভিন্ন শ্রেণী পেশার অংশীজনদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, জন্ম মৃত্যু নিবন্ধন আইন ও ইউনিয়ন পরিষদ আইন,মাদকদ্রব্য ব্যবহারে ক্ষতিকারক দিক, বাল্যবিবাহ নিরোদ আইন বিষয়ে সেশন পরিচালনা করেন, ইউএনও মুনতাসির জাহান,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি ও কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিটর অফিসার ঝিমি চাকমা। কর্মশালা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদর চেয়ারম্যান মফিজুল হক। এসময় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

এতে ১২০জন বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করে।