শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকলে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

৮৯

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ( বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালিকা)অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্ট স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ মে) সকালে উপজেলা ক্রীড়া মাঠ প্রাঙ্গণে আইমাছড়া বনাম বরকল বালিকা দল ও সুবলং বনাম বরকল বালক দল এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে সমাপনী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাছির উদ্দিন।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা বলেন, জেলা পর্যায়ে বরকল চ্যাম্পিয়ন দল যাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভালো কিছু করতে পারে সেই প্রত্যাশা রাখেন।

সভাপতি ইউএনও জুয়েল রানা বলেন,বিগত সময়ে জেলা পর্যায়ে বালক ফুটবল দল ভালো কিছু করতে না পারলেও বালিকা দল সেমিফাইনালে খেলে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। এবারে যাতে দুটো দল জেলা পর্যায়ে বরকল উপজেলার সুনাম ধরে রাখতে পারে এমনটা আশা প্রকাশ করেন তিনি।

এসময় বরকল উপজেলা ক্রীড়া সংস্থা এর সাধারণ সম্পাদক টিটু দেওয়ান(হেডম্যান),বরকল থানা উপ-পরিদর্শক(এসআই) মোঃ মোজাম্মেল হক সহ স্থানীয় গণ্যামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে,বরকল বালক দল সুবলং দল কে ৪-০ গোল ও বরকল বালিকা দল আইমাছড়া দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন অর্জন করেন। আর চ্যাম্পিয়ন দল বরকল জুড়ে আনন্দ উল্লাসে মেটে উঠেন।

সভা শেষে বালক ও বালিকা ফুটবল চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কে পুরস্কার হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা ও ইউএনও জুয়েল রানা। এছাড়াও ফুটবল দলের কোচ,ম্যানেজার,খেলা পরিচালনাকারীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।