শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা প্রবীণ ব্যক্তির মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

৫৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা প্রবীণ ব্যক্তির মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (১৮মে) সকাল ১১টা ১৫মিনিটে চট্রগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ (৯০)মৃত্যু বরণ করে। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ২মেয়ে এবং অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাঙ্গামাটি জেলা আ’লীগ, দীপংকর তালুকদার এমপি,কাপ্তাই উপজেলা আ’লীগ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, কাপ্তাই প্রেসক্লাবসহ শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের লাশ বাদ আছর কাপ্তাই বিউবো মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম গ্রহণ শেষে দাফন করা হয়। এসময় সর্বস্তরের লোকজন জানাজা নামাজে অংশগ্রহণ করে।