শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আলীকদমে উপজেলা প্রশাসনের অভিযানে থাইল্যান্ড ও মায়ানমারের গরু জদ্ধ

৫২

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদমে অবৈধ ভাবে সীমান্ত পথ পাড়ী দিয়ে চোরাই পথে থাইল্যান্ড ও মায়ানমার থেকে নিয়ে আসা ২৫ টি গরু মোবাইল কোর্টের মাধ্যমে জদ্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরুবা ইসলাম। তবে আটক করা যায়নি কোন গরু চোরা কারবারিকে।

বুধবার (১৮ মে) বিকাল ৫ টায় ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাবু পাড়া জিরো পয়েন্ট এলাকা থেকে অবৈধ গরুগুলো মোবাইল কোর্ট পরিচালনা করে জদ্ধ করা হয়। এসময় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্ত ও থানার এসআই ফিরোজ আহমেদ উপস্তিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,গত একসপ্তাহে টোল পয়েন্ট রসিদ বই অনুযায়ী ৪৪৭ টি থাইল্যান্ড ও মায়ানমারের গুরু পাচার করা হচ্ছে। গরু গুলো পোয়ামুহুরী সীমান্ত হয়ে কক্সবাজার জেলাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার সরবরাহ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,দীর্ঘদিন ধরে অবৈধ চোরাই পথে থাইল্যান্ড ও মায়ানমার হতে গরু পাচার করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এই গরু গুলো এদেশের নয় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গরু গুলো জদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন ভাবে গরু পাচার তথ্য পাচ্ছিলাম। কোন অবস্থায় অবৈধ চোরাই পথে আসা গরু পাচারের সুযোগ দেওয়া হবে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধ চোরাই পথে গরু পাচার বন্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জদ্ধ গরুগুলো থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
এদিকে,ইউনিয়ন পরিষদের টোল পয়েন্টে ইজারায় ধার্যকৃত টাকার চেয়ে অধিক টাকা আদায় ও মূল্য তালিকা না থাকায় ইজারাদার ফরিদ আহাম্মদকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরুবা ইসলাম।