শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

৫১

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের সদর উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী ত্রিপুরা সম্প্রদায়ের নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণকারী বান্দরবান সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের লেমুঝিড়ি মূখ পাড়ার আমান চৌধুরীর ছেলে মোঃ ফরহাদ চৌধুরী (৩০)। শনিবার (১৪মে) দুপুরে বান্দরবান সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড লেমুঝিরি মূখ পাড়ায় স্বর্নতি ত্রিপুরা (২৭) নামে এই নারীকে ধর্ষণ করা হয়। পরে সোমবার (১৬ মে) দুপুরে বান্দরবান সদর থানায় ফরহাদ উদ্দিন চৌধুরী’র বিরুদ্ধে ভিকটিম এর স্বামী গুনারাম ত্রিপুরা লিখিত অভিযোগ দায়ের করেন।

ভিকটিমের স্বামী গুনারাম ত্রিপুরা বলেন, সকাল হলে আমার কাজে বেড়িয়ে গেলে ফাঁদ পেতে ছিল ফরহাদ চৌধুরী। পরে সে ঘরে ঢুকে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। আমি এর বিচার চাই। তিনি আরো বলেন, আমি একজন দিনমজুর। আমার স্ত্রী একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী। আমার ছোট্ট একটি বাচ্চা আছে। আমি কাজ করার জন্য রোয়াংছড়িতে গিয়েছিলাম। যাবার সময় বলেছিলাম কোথাও না যেতে। কারণ সে বুদ্ধি প্রতিবন্ধী।

নাম প্রকাশের অনিচ্ছুক ভিকটিমের আত্বীয় জানান, তারা প্রায় সময় বাড়ির আশে পাশে ঘুরা ফেরা করতে দেখেন ফরহাদ চৌধুরীকে। শুধু তাই নয় ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে উচ্চশৃঙখলা ভাবে আচরণ করে।

এব্যাপারে ফরহাদ উদ্দিন চৌধুরী জানান, বান্দরবান ছাত্রলীগে সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচয় দিয়ে তিনি নির্দোষ দাবী করেন এবং ষড়যন্ত্রের স্বীকার বলে জানান।
এব্যাপারে মুঠোফোন বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার সভাপতি কাউছার সোহাগ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযুক্ত ফরহাদ উদ্দিন চৌধুরী ছাত্রলীগের কোন কমিটিতে নেই। সে ছাত্রলীগের কেউ না।

জানা গেছে, ফরহাদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এলাকায় নানা অপরাধের অভিযোগ রয়েছে। গত ২ এপ্রিল লিমুঝিরি মুখ পাড়ার বাসিন্দা থোয়াই চিং মং মারমা কে অহেতুক কথা তর্কে তাকে মেরে বাম হাত ভেঙ্গে ফেলার অভিযোগ উঠে। তার হামলায় পৃথকভাবে আরো তিন জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা তারা হলেন, আবসার, শুক্কুর ও এক গ্রাম পুলিশ(নাম প্রকাশে অনিচ্ছুক)।

৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মনছুর আলম জানান, তার এই কান্ডে এলাকাবাসী আতংকিত আছে। ফরহাদ উদ্দিন চৌধুরীকে এলাকায় পাওয়া যাচ্ছেনা বলে জানান তিনি।

এ বিষয়ে বান্দরবান সদর থানায় যোগাযোগ করা হলে ডিউটিরত পুলিশ কর্মকর্তা এসআই জমির জানান, তারা আমাদেরকে একটি অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করা হবে এবং পরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে জানান তিনি।