শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ি এস্ট্রোনমিক্যাল সোসাইটির আয়োজনে চাঁদ দেখার উৎসব

৯৪

।। জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি।।

এমন কোন মানুষ সহজে খুঁজে পাওয়া যাবে না যে চাঁদ দেখতে পছন্দ করে না। বাড়ির ছাদে কিংবা বেলকনিতে, অথবা মাটিতে খোলা আকাশে নিচে দাঁড়িয়ে খালি চোখে আমরা চাঁদ দেখি। এবার বুদ্ধ (বৈশাখী) পূর্ণিমা উপলক্ষে চাঁদ দেখার উৎসবের আয়োজন করেছে খাগড়াছড়ি এস্ট্রোনমিক্যাল সোসাইটি। উৎসবে ছিল টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখার সুযোগ।

রবিবার (১৫ মে) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের সরকারি মহিলা কলেজ সড়কের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন খোলা আকাশের নিচে চাঁদ দেখা উৎসবের আয়োজন করা হয়। এসময় চাঁদ দেখা উৎসবে শহরের বিভিন্ন এলাকা থেকে চাঁদপ্রেমীরা এসে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখেছে।

অনুষ্ঠানে খাগড়াছড়ি এস্ট্রোনমিক্যাল সোসাইটি আহবায়ক সবুজ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা।

প্রধান অতিথি বলেন, ‘এটি এস্ট্রোনমিক্যালের একটি মহৎ ও শিক্ষণীয় উদ্যোগ। বিশেষ করে নতুন প্রজন্মের যারা বিজ্ঞানে আগ্রহী তাদের জন্য শিক্ষণীয়। আমাদের বিজ্ঞানবৃত্তিক যে মেলাগুলো হয় তাতে নতুন প্রজন্ম চাঁদ ও সৌরজগতের বিষয়গুলোর সঙ্গে যাতে পরিচিত হয়, আমি সেই সহযোগিতা করব।’

খাগড়াছড়ি এস্ট্রোনমিক্যাল সোসাইটি আহবায়ক সবুজ চাকমা বলেন, ‘পূর্ণিমার চাঁদ দেখার উৎসবের মধ্যদিয়েই আজ প্রথম অগ্রযাত্রা। নতুন প্রজন্মদের বিজ্ঞানমনস্ক করে তোলায় আমাদের মূল উদ্দেশ্য। চাঁদ নিয়ে বিভিন্ন ধরনের মানুষের মন্তব্য থাকে। সৌরজগৎ এবং সকল গ্রহ-নক্ষত্র নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব। যারা পড়ালেখা জানে না তাদেরও আমরা এর আওতায় আনব। যেন মানুষ বিজ্ঞানমনস্ক হয়।’

চাঁদ দেখতে আসা ডলিপ্রু মারমা বলেন, ‘চাঁদ দেখতে বিকালে আগে ভাগে চলে এসেছি। খুব সুন্দর চাঁদ দেখেছি। আয়োজক চাইথোয়াই মারমা বলেন, ‘আমরা জেলার স্কুলে স্কুলে গিয়ে প্রর্দশনী করব। প্রতি পূর্ণিমা রাতে চাঁদ দেখার সুযোগ করে দেবো।