শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন

১০২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ মে) সকালে উপজেলার প্রধান ব্যবসায়িক কেন্দ্রস্থল মানিকছড়ি বাজারে ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেন্ট মোঃ বেলাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার বিভাগীয় প্রধান মোঃ নাজমুল হাসান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, ব্যাংকের নাজিরহাট শাখার এসএমই কর্মকর্তা মোঃ জাকারিয়া, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ এমদাদুল হক, তুষার পাল প্রমূখ।

স্বাগত বক্তব্যে মোঃ নাজমুল হাসান বলেন, ব্যাংকিং জগতে নতুন নতুন সুযোগ-সুবিধা নিয়ে সারাদেশে আমাদের ৭শতাধিক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা রয়েছে। আমরা চেষ্টা করছি গ্রাহক বান্ধব সেবা তৃণমূল পর্যায়ে পৌছে দিতে।

প্রধান অতিথি মোঃ জয়নাল আবেদীন বলেন, সেবার মান বাড়িয়ে মানুষের (গ্রাহকের) মন জয়ের প্রতিযোগিতায় শামিল হতে পারলেই ব্যাংক গ্রাহক বান্ধব হবে। পরে অতিথিরা ফিতা কেটে ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়।