শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৬৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় নানিয়ারচর সদর ও ২নং বুড়িঘাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শক্রবার (১৩ মে) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উত্তোলনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা।

সম্মেলনে নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আনসার আলী, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস হাওলাদার, ক্যায়োকই রোয়াজা, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মামুন ভূইয়া, অর্থ সম্পাদক জুয়েল বড়ুয়া, ৩নং বুড়িঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাবলুর রহমান, উপজেলা শ্রমকিলীগের সভাপতি রিপন তালুকদার, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল খান, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক প্রিয়তোষ বড়ুয়া প্রার্থ, নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন দাশ প্রমুখ।

এসময় ইলিপন চাকমা বলেন, ছাত্রলীগ ফিনিক্স পাখির মতো একটি সংগঠন। ছাত্রলীগকে যতবার আঘাত করা হয়, ধংস করার ষড়যন্ত্র করা হয়, ততবার আবার নতুন করে জেগে ওঠে ছাত্রলীগ, ছাত্রলীগ নতুন করে এগিয়ে যায়। ছাত্রলীগ যত সুশৃঙ্খল হবে, পরিশীলিত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, ছাত্রলীগ তত সামনের দিকে অগ্রসর হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে সতর্ক থাকতে হবে। ছাত্রলীগে মাই ম্যান তৈরি করার সুযোগ নেই। যে যোগ্য তাকেই নেতা নির্বাচিত করতে হবে। কারণ আগামীতে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিবে।

সভায় আব্দুল জব্বার সুজন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কোন অবৈধ ও অন্যায় কাজকে প্রশয় দেয় না। ছাত্রলীগের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাদের ছাড় দেওয়া হবে না। আগামীতে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করা হবে, ত্যাগী নেতৃবৃন্দকে মূল্যায়ন করা হবে।

সম্মেলনের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উত্তোলন করেন। এরপর মঞ্চে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দকে ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।