শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকলে আইনশৃঙ্খলায় জনসচেতনতা বাড়াতে মতবিনিময় সভা

৪০

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকলে বীট পুলিশিং ফোরাম ও বরকল থানার উদ্যোগে উপজেলায় সন্ত্রাসী নাশকতা,ইভটিজিং,বাল্য বিবাহ,মাদকদ্রব্য পাচার,আইন বিষয়ক সেবা সহ সমাজিক আইনশৃঙ্খলায় জনসচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মে) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলার সহকারী পুলিশ সুপার(সার্কেল) মোঃ আব্দুল আউয়াল চৌধুরী। এসময় বরকল থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা ও বরকল প্রেসক্লাবের সহ-সভাপতি নিরত বরন চাকমা।

প্রধান অতিথি বক্তব্য সহকারী পুলিশ সুপার বলেন,সামাজিক আইনী সুরক্ষা ও সেবাদানের পাশাপাশি জনগণ ও পুলিশের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করা ও আইনশৃঙ্খলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বীট পুলিশিং ফোরামের মূল লক্ষ্য উদ্দেশ্য। ভবিষ্যতে এ ধারা যেন বজায় থাকে উপজেলাবাসীর কাছে আহ্বান জানান।

সভাপতি বক্তব্য বরকল থানা ওসি মোঃ নাছির উদ্দিন বলেন, সামাজিক জটিলতা এবং বিভিন্ন ধরনের সমস্যা উদ্ভব হলে সাধারণ মানুষ যাতে আইনী সেবা ও সুরক্ষায় সমস্যার সম্মুখীন হতে না হয়। সেজন্য কমিউনিটি পুলিশিং ফোরাম ও বীট পুলিশিং ফোরামের মাধ্যমে আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম বাস্তবায়নের করা হয়। এছাড়া বরকল উপজেলায় সামাজিক বিশৃঙ্খলা,মাদকদ্রব্য পাচার,সন্ত্রাসী কার্যক্রম ও দেশদ্রোহী কার্যক্রম থেকে বিরত থেকে আইনশৃঙ্খলা কাজে সহযোগিতা কামনা করেন বরকল থানার ওসি মোঃ নাছির উদ্দিন।

এসময় বরকল থানার পুলিশ সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।