শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে নৌকার মাঝি আক্তার হোসেন মিলন

৩৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

অবশেষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের টিকেট পেলেন মোঃ আক্তার হোসেন, (মিলন)। তিনি সাবেক ছাত্রনেতা ও বর্তমান কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মিলনকে চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়।

এদিকে মুঠোফোন প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আক্তার হোসেন মিলন জানান, আমি সর্বপ্রথম মহান সৃষ্টি কর্তার প্রতি শোকরিয়া আদায় করছি। এছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার প্রতি। এবং রাঙ্গামাটি জেলার অভিভাবক জননেতা দীপংকর তালুকদার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফসহ অসংখ্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি জানান আমি একজন সাদামাঠা লোক। নির্বাচিত হলে সকলকে নিয়ে এলাকার উন্নয়ন করব।