শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের উদ্যোগে বাল্যবিবাহ রোধে আলোচনা সভা

৯১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

বাল্যবিবাহ রোধে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’ খাগড়াছড়ি কলেজ শাখার উদ্যোগে জেলা সদরে অধ্যয়নরত কলেজ শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা করা হয়েছে। শনিবার (১৪ মে) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে টিএসএফ, খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি দীপিকা ত্রিপুরার সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ বেড়ে চলেছে। এগুলোকে রোধ করতে হবে। এখনি রোধ করতে না পারলে জাতির উন্নতি করা সম্ভব হবে। বাল্যবিবাহের প্রধান কারণ হচ্ছে আর্থিক সংকট ও সুশিক্ষার অভাব। সুশিক্ষাই জাতির মেরুদন্ড। সুশিক্ষা ছাড়া জাতির উন্নয়ন করা সম্ভব হবে না। সকলকে বাল্যবিবাহ রোধে বিভিন্ন অবস্থান থেকে আহবান করেন। এছাড়াও সাংগঠনিক কার্যক্রম ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনা সম্পর্কেও আলোচনা করা হয়।

সভায় খাগড়াছড়ি কলেজ শাখার সাধারণ সম্পাদক হিকোময় ত্রিপুরার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক টিটু ত্রিপুরা, খাগড়াছড়ি সদর শাখার সভাপতি খলেন জ্যোতি ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ ত্রিপুরা, খাগড়াছড়ি কলেজ শাখার সহ-সভাপতি পলাশ ত্রিপুরাসহ খাগড়াছড়ি জেলা সদরে বিভিন্ন কলেজে পড়ুয়া একাদশ ও দ্বাদশ শ্রেণি ত্রিপুরা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।