শিরোনাম
আমাদের ভাষা সংস্কৃতিকে যেন ভুলে না যাই সেদিকে সতর্ক থাকতে হবে: উষাতন তালুকদারখাগড়াছড়ির মানিকছড়িতে ক্ষত পাহাড় পরিদর্শনে কর্মকর্তারা, পরিবেশ আইনে মামলাপাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রানদীঘিনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে সহায়তা প্রদানমাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্য

আওয়ামীলীগ সরকারের দুর্নীতি-অনিয়মের বিচার হবে জনতার আদালতে: হাবীব

৩৪

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। শনিবার (১৪ মে) দুপুরে জেলা সদরের ভাঙ্গাব্রীজ-কলা বাগান এলাকার গনপুর্ত অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি’র খাগড়াছড়ি জেলা শাখা। সমাবেশ ঘিরে জেলার বিভিন্ন এলাকা থেকে দলটির হাজারো নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

সমাবেশে খাগড়াছড়ি জেলা শাখার বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে হাবীব উন নবী খান সোহেল বলেন, আওয়ামীলীগ সরকারের দুর্নীতি, অনিয়ম, লুটপাট, খুন ও গুমের বিচার হবে জনতার আদালতে, প্রকাশে, খোলা আকাশের নিচে। তিনি আরো বলেন, এ সরকারের অধীনে নয়, ইভিএমেও নয়, এমনকি এ নির্বাচন কমিশনের অধীনেও নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে অধীনে। বাংলার মানুষ রাজপথে তার ফয়সালা করবে।

জেলা বিএনপির যুব দলের সভাপতি মাহাবুবুল আলম সবুজ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, মহিলা দলের সভানেত্রী কুহেলি দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রমুখ।

দলটির সূত্রে জানা যায়, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।