শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে ছাত্রদল সভাপতির ফারুক আহমেদ সাব্বির এর মুক্তির দাবিতে বিক্ষোভ

৪২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জেলা দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙ্গামাটি জেলা ছাত্র দল। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের বনরুপা বাজার ঘুরে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তরা বলেন, ছাত্রদলের সভাপতির মুক্তি দেওয়া হচ্ছে না রাজনৈতিক বিবেচনায়। দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্রমূলক মামলায় রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরকে জেলে বন্দী করে রাখা হয়েছে। অথচ যে মামলায় তাকে জেলে রাখা হয়েছে সেটি জামিন যোগ্য। কিন্তু অদৃশ্য শক্তির কারণে জামিন না দিয়ে তাকে বন্দী করে রেখেছে। এদিকে ফারুক আহম্মেদ সাব্বিরের মা অসুস্থ হয়ে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের অসুস্থতার খবর শুনে সাব্বিরও অসুস্থ হয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি ছিল। নেতৃবৃন্দ রাজনৈতিক ভাবে বিবেচনা না করে মানবিক ভাবে দেখে তাকে দ্রুত জামিন দেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষণা দেন বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাড.মামুনুর রশীদ মামুন। জেলা ছাত্রদলের সহ-সভাপতি খুরশিদ আলম রাজু’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু’র সঞ্চলনায়, আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুফ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি এমদাদুল হক মানিক, আবু সুফিয়ান রেজা, লোকমান হাকিম পুতুল, হাছান চৌধুরী সুমন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিমসহ জেলা, কলেজ, শহর, সদর উপজেলা, শহর সেচ্ছাসেবক দল, সদর উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।