শিরোনাম
খাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযান

মাঠও চাই মসজিদও চাই

খেলার মাঠ রক্ষার দাবিতে লংগদুতে এলাকাবাসীর মানববন্ধন

৫৩

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

‘মাঠ বাঁচাও, প্রজন্ম বাঁচাও’ এই স্লোগানে খেলার মাঠ রক্ষার দাবিতে রাঙ্গামাটির লংগদুতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১১ মে) বেলা ১২টায় উপজেলা সদরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেছে উপজেলার বাইট্টাপাড়া এলাকার সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা শাহাদাৎ ফরাজী, এবিএস মামুন, রবিউল ইসলাম, মিজানুর রহমান, স্থানীয় সংবাদকর্মী আরমান খানসহ স্থানীয় খেলোয়াড়রা।

এসময় বক্তারা বলেন, বাইট্টাপাড়া এলাকাটি ঘনবসতিপূর্ণ। এ এলাকায় একটি মাত্র উন্মুক্ত খেলার মাঠ রয়েছে। মাঠের পাশে মসজিদের জায়গা থাকার পরও, উন্মুক্ত মাঠে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগের গ্রহণ করা হয়। এর ফলে মাঠটিতে আর খেলাধুলা করা যাচ্ছে না। এতে করে যুব সমাজ মোবাইল ফোনে আসক্তসহ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে। মসজিদের জায়গায় মসজিদ নির্মাণ করে খেলার মাঠটি উন্মুক্ত রাখার দাবী জানানো হয় মানববন্ধন থেকে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।

বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা শাহাদাৎ ফরাজী বলেন, যারা মাঠ রক্ষার জন্য পথে নেমেছে কেউই মসজিদ নির্মাণের বিপক্ষে না। আমরাও মডেল মসজিদ নির্মাণের পক্ষে কিন্তু এলাকায় একটি মাত্র খেলার মাঠ সেটিকে বিলুপ্ত করে নয়। আমরা মাঠও চাই মসজিদও চাই। আরেক স্থানীয় এবিএস মামুন বলেন, এলাকায় ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা খুব প্রয়োজন। খেলাধুলা করতে না পারলে যুব সমাজ ধংস হয়ে যাবে। তাই যুব সমাজকে বাঁচিয়ে রাখতে এই মাঠটিকে রক্ষা করতে হবে।

এই বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয়দের সাথে আলোচনা করবো। যতটুকু মনে আছে রাঙ্গামাটিতে দায়িত্ব নেয়ার আগেই এটির প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবুও বিষয়টি দেখছি।