শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

৫ম বারের মতো জেলা শ্রেষ্ঠ হলেন মাটিরাঙ্গার ওসি

৪৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়ে সম্মাননা স্মারক পেলেন মাটিরাঙ্গা থানা (ওসি) মুহাম্মদ আলী। গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকান্ডসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের আটক করা চোরাচালান নিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় এ শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভুষিত হন তিনি।

এদিকে শ্রেষ্ঠ হবার সুবাদে প্রসংসায় ভাসছেন তিনি। ফুলের শুভেচ্ছায় বরন করা হচ্ছে তাঁকে।

সোমবার ৯ মে সকালের দিকে খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাটিরাঙ্গা থানার চৌকষ পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আলী ৫মবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন। একইসাথে বিশেষ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও এপ্রিল মাসের কর্ম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনিত হয়েছেন মোঃ ইব্রাহিম খলিল।

কল্যাণ সভা শেষে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বিপিএম এর হাত থেকে বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন তাঁরা।

এ অর্জনকে মাটিরাঙ্গাবাসীর জন্য উৎস্বর্গ করে মাটিরাঙ্গার জনগণের আন্তরিক সহযোগিতা ছিল বলেই আমি এই সম্মাননা পেয়েছি মন্তব্য করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, এ উপজেলা থেকে মাদক,চোরাচালান ও সন্ত্রাস নির্মূল করার ঘোষণা দিয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

একইসাথে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় খাগড়াছড়ির পুলিশ সুপারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।