শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

চিৎমরম কলাবুনিয়া নদীতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

৩৯৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির চিৎমরম কলাবুনিয়া এলাকার চা দোকানদার মাছ ধরতে গিয়ে কর্ণফুলী নদীতে মৃত্যু হয়েছে। রবিবার রাতে ২ নম্বর চিৎমরম ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের কলাবুনিয়া এলাকায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত উসালা মারমা (৩৪) স্থানীয় চা দোকানদার বলে জানা গেছে।

এবিষয়ে ৩ নম্বর চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী বলেন, কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে যান। সন্ধ্যার দিকে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন বলে জানান তিনি ।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সোমবার সকালে লাশ উদ্বার করে।