শিরোনাম
খাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযান

গুইমারায় তেলের দাম বেশি রাখায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা

৯২

॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥

ভোজ্যতেল এর দাম মুল্য তালিকার চেয়ে বেশি রাখায় দায়ে খাগড়াছড়ির গুইমারা বাজারে ২টি ও উপজেলার জালিয়াপাড়ায় বাজারে ১টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মে) দুপুরে গুইমারা বাজারে সয়াবিন তেল এর দাম মূল্য চেয়ে বেশি রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় গুইমারা বাজারের মিলন ষ্টোরকে ৮ হাজার টাকা ও মেসার্স চন্দ্রিমা ষ্টোরকে ৮ হাজার টাকা এবং জালিয়াপাড়ার নবী ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমান করা হয়।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তুষার আহমেদ ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ তুষার আহমেদ বলেন, গুইমারা বাজারের কয়েক জন ব্যবসায়ীর বিরুদ্ধে সয়াবিন তেল এর দাম মূল্য চেয়ে বেশি রাখার অভিযোগ ছিলো। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, সাধারণ মানুষ থেকে মূল্য চেয়ে বেশি দামে তেল বিক্রিকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপজেলা নির্বাহী কার্যালয়ের দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা,সাংবাদিক, গুইমারা থানা পুলিশ সদস্য ও স্থানীয় ব্যাবসায়ী সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।