শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

৪০

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

৮মে রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস। প্রতিষ্ঠাতা জেনী হেনরী ডুনান্টের ১৯৪ তম জন্মদিনে পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। দিবসটি যুব রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ির মানিকছড়ি ইউনিটের উদ্যোগে নানা আয়োজনে মধ্য দিয়ে পালন করে।

রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা অডিটরিয়াম চত্বরে জাতীয় ও আর্ন্তজাতিক রেড ক্রস পতাকা উত্তোলন শেষে অতিথি ও মানবসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে টাউন হলে আলোচনা সভা ও দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

যুব রেড ক্রিসেন্টের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান মোঃ আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের দলনেতা থোয়াইঅংপ্রু মারমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক দলনেতা মোঃ আশরাফুল আলম। সভায় অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, সহকারী শিক্ষক সন্তোষ কুমার চৌধুরী, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোঃ জাহেদুল আলম মাসুদ, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য আবদুল মান্নান, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য অমর কান্তি দত্ত, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, প্রভাষক মোঃ মনির হোসেন, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় প্রমূখ।