শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জুরাছড়িতে ৩ নং মৈদং ইউপি চেয়ারম্যান এর পিতা প্রয়াত সুনিল চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত

১২৬

॥ স্মৃতি বিন্দু চাকমা জুরাছড়ি ॥

জুরাছড়িতে ৩ নং মৈদং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমার পিতা বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত সুনিল চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে) সকালে ফকিরাছড়ি বাজার প্রাঙ্গনে সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত হয়।

এসময় প্রয়াতের কর্মময় জীবনী আলোকপাত করেন তার নাতনি দৃপ্তি চাকমা। প্রয়াত সুনিল চাকমার স্মৃতিচারণেরর উদ্দেশ্য করে ধর্মীয় উদ্ধোধনী সংগীত পরিবেশনায় পঞ্চশীল প্রার্থনা করেন সাবেক ইউপি সদস্য কাজলা চাকমা।

ভিক্ষু সংঘের মধ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন কুসুমছড়ি লুম্বিনী বন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বহ্মালঙ্কার মহাথের, ডেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারে অধ্যক্ষ সুমঙ্গল মহাথের সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ভিক্ষুগণ।

প্রয়াত সুনিল চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থকে আত্মীয়স্বজন বন্ধু- বান্ধব শুভাকাঙ্ক্ষী সহ ২ হাজারের মত লোক মহতি পূণ্য অনুষ্ঠানে সমবেত হয়ে মঙ্গালিক প্রার্থনা করা হয়।

উল্লেখ্য প্রয়াত সুনিল চাকমা গত ২৮ এপ্রিল ২০২২ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসা ফকিরাছড়িতে পরলোক গমন করেন। প্রয়াত সুনিল চাকমা ১ মে ১৯৫০ সালে জম্মগ্রহণ করেন। তিনি একজন এলাকার সমাজ সেবক এবং অত্যন্ত মৃদুভাষী ছিলেন।