শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে বিজিবি অভিযানে দেড় কোটি টাকা ইয়াবা উদ্ধার

১১৪

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

দুর্গম এলাকায় থানচিতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বলিপাড়া বিজিবি। এসময় ইয়াবা কারবারী পালিয়েছে বলে জানা যায়। শুক্রবার (৬ মে) সন্ধ্যায় থানচি উপজেলার নীলগিরি ও নীলদিগন্ত পর্যটন এলাকায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম পিএসসি।

তিনি জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে ও-ই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টের পেলে ইয়াবা কারবারী জঙ্গলে লাফ দিয়ে পালিয়ে যায়। সেসময় ঐ স্থানে ফেলে যাওয়ার ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারের মূল্যে দেড় কোটি টাকা বলে জানান।

বিজিবি তথ্য মতে, দূর্গম থানচি উপজেলা নীলগিরি ও নীলদিগন্ত পর্যটন এলাকায় বলিপাড়া জোন কমান্ডার অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করেন।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম পিএসসি জানান, দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান দমনের ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরণের অভিযানের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।