শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে খেলাধুলাকে কেন্দ্র একজনকে কুপিয়ে যখম: আটক ৪

৩৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়ন মুসলিম পাড়ায় খেলাধুলা সংক্রান্ত বিবাদের জেরে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টায় উপজেলার চিৎমরম মুসলিমপাড়া ৫নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

৫নং ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, ওইদিন দু’পরিবার ছেলেদের মধ্যে খেলাধুলা হয়। খেলাধুলা নিয়ে দু’ পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। ঘটনাটি পুলিশ ও জনপ্রতিনিধিরা মীমাংসা ও বৈঠক করার কথা ছিলো। কিন্ত মীমাংসার পূর্বেই রাত সাড়ে ৯টায় ঘটনার জেরে পলাশ মিস্ত্রি,তার সঙ্গীয় রফিক ও আরোও লোকজন নিয়ে এসে স্থানীয় বাসিন্দা মনজুরুলকে( ৩৫) ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে মনজুরুলের মাথা ও বাম হাতে গুরুতর জখম হয়। আহত মনজুরুলকে রাতে প্রথমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দারা মিলে পলাশ মিস্ত্রির স্ত্রী ও মেয়ে এবং তার সহযোগী রফিকের স্ত্রীকে আটক করে চন্দ্রঘোনা থানা পুলিশকে খবর দেয়া হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি সদস্যের মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশ এলাকায় গিয়ে ৪ জনকে আটক করে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় অভিযুক্ত রফিক পলাতক রয়েছে।