শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

৫৫০

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় পুকুরের পানিতে ডুবে জান্নাত আক্তার (২) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বড়বিল এলাকার আব্দুল লতিফ সোহাগ’র মেয়ে। রবিবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, বড়বোন জেরিন (১১) পুকুরে গোসল করতে গেলে তার পেছন পেছন জান্নাত আক্তারও পুকুর পাড়ে যায়। তখন ছোটবোনকে পুকুর পাড়ে বসিয়ে রেখে বড়বোন জেরিন অন্যান্যদের সাথে গোসল করতে পুকুরে নামে। তাদের অগোচরে জান্নাতও পুকুরে নামে। কিছুক্ষণ পর তার ফুফু সেলিনা পুকুরে গোসল করতে আসলে পুকুরে জান্নাতকে ভাসতে দেখে। পরে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার এসআই তরুন কান্তি দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কন্যা শিশুর মৃত্যুটি সত্যিই মর্মান্তিক ঘটনা। এ ঘটনা পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত না করে লাশ দাফন করার আবেদনের প্রক্ষিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।