শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

জাবারাং সেতু-এমএলই প্রকল্পের আয়োজনে এফসিডিও এবং এমজেএফ অর্থায়নে

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দক্ষতা উন্নয়নে মৌলিক প্রশিক্ষণ

৭০

॥ জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ির জেলার বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা উন্নয়নে মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৮এপ্রিল) থেকে শনিবার (৩০এপ্রিল) খাগড়াপুরস্থ জাবারাং রিসোর্স এন্ড ট্রেনিং সেন্টারে এটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি আয়োজন করেন এফসিডিও এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত জাবারাং কল্যাণ সমিতির সেতু-এমএলই প্রকল্প।

তিন দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রিন্টু কুমার চাকমা ও সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার সুভায়ন খীসা। এতে জাবারাং পরিচালিত পাঁচটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও একটি কিন্ডারগার্টেন স্কুলসহ মোট ২৫ জন শিক্ষকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে অভিমত প্রকাশ করে রবিধন পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলুময় ত্রিপুরা বলেন, মৌলিক প্রশিক্ষণে এসে ক্লাসরুম ব্যবস্থাপনা, শিক্ষাক্রম, প্রাথমিক শিক্ষার লক্ষ্য, পাঠদান কৌশল ও পাঠ পরিকল্পনা প্রণয়নসহ অনেক কিছুই শিখতে পারলাম।

এসময় অচাই পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাইহ্লাউ মারমা, হামাচাং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোরা মনি বৈষ্ণব, ম্রাচানাই পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অংক্যচিং মারমা ও তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূর্য্যলাল ত্রিপুরা সকলেই স্কুল খোলার পর প্রশিক্ষণে লব্দ জ্ঞান প্রয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন।