শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

১০৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই চিৎমরম বাজার ঘাট কর্ণফুলি নদীতে গোসল করতে শিশুর মৃত দেহ উদ্বার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে জয় কান্তি দে (১৩) নামে একজন দোকান কর্মচারী চিৎমরম নদীর ঘাটে গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায়।

ঘটনার খবর পেয়ে কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নৌবাহিনীর ডুবুরি দল শিশুটিকে মৃত অবস্থায় বিকাল শাড়ে ৩টায় উদ্ধার করে। পরে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন।

এদিকে ঘটনা খবর পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, চিৎমরম মৌজার হেডম্যান ক্যাওসিং চৌধুরী উপস্থিত ছিলেন।

ইউএনও মুনতাসির জাহান নিহত শিশু জয়ের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সৎকারের জন্য নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এদিকে লাশটি তাঁর পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে ।