শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘর পেলেন মহালছড়ির ২৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

৫৪

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ২৭ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার। ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী অনুষ্ঠানের মাধ্যমে ৩য় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহ সমূহের চাবি হস্তান্তর কর্মসূচী উদ্বোধন করেন।

সারাদেশের মতো মহালছড়িতেও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২৭টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের মতো জমির দলিল ও নির্মাণকৃত ঘরসমূহের চাবি হস্তান্তর করা হয়। মহালছড়ি টাউন হলে জমির দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তার, উপজেলা ভাইস চেয়ার জসিম উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আশিকুর রহমান ভুঁইয়া, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এনামুল হোসাইন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমাসহ অন্যান্য কমকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।