শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুশি কাপ্তাইয়ের ৮ পরিবার

৪৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

ঈদের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর পেয়ে খুশি রাঙ্গামাটির কাপ্তাইয়ের ৮ পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে এ ঘর উপহার দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত উপহার বিতরণ উদ্বোধন করে।

উল্লেখ্য কাপ্তাইয়ে ১ম পর্যায়ে ৬৮ টি এবং ২য় পর্যায়ে ৫ টিসহ মোট ৭৩ টি ঘর নির্মিত হয়েছে। এর মধ্যে বিগত ২৩ জানুয়ারি ও ২১ শে জুন ২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৫ টি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।৮ টি ঘরের উপকারভোগীগণ বিগত ৮ মাস ধরে বসবাস করছেন।তাদের হাতে আনুষ্ঠানিকভাবে গৃহসনদ তুলে দেওয়ার পাশা,পাশি ১০কেজি করে চাল বিতরণ করা হয়।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার (ওসি) কাজী জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ভ (ওসি) ইকবাল বাহার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুরাতন – নতুন ঘরের উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।